জামাইয়ের হাতে শ্বশুর খুন, শ্বাশুড়ি আহত
পাবনার পৌর এলাকায় জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর মোজাফর হোসেনের (৫৫) মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন শাশুড়ি রিজিয়া খাতুন। বুধবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত মোজাফর হোসেন পাবনা পৌর এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জামাই ইকবালের সঙ্গে বুধবার দিবাগত রাতে শ্বশুর বাড়ির লোকজনের ঝগড়া সৃষ্টি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে জামাই শ্বশুরের ওপর চড়াও হয় এবং ছুরিকাঘাত করেন। তাকে বাঁচাতে গেলে শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন জামাই।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ হাসপাতালে গিয়ে লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করছে। গুরুতর আহত অবস্থায় শাশুড়িকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













