‘গোয়েন্দা সংস্থা ফেসবুকে গোয়েন্দা গিরি করছে’
বিকল্প পন্থায় ফেসবুক ব্যবহার করে গোয়েন্দা সংস্থা ফেসবুকে গোয়েন্দা গিরি করছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী।
রোববার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারী ভাবে ফেসবুক বন্ধ থাকলেও বিকল্প পন্থায় মন্ত্রিসভার সদস্য এবং গোয়েন্দা সংস্থা ব্যবহার করছে কেন?
ফয়জুর রহমান চৌধুরী বলেন, ‘গোয়েন্দা সংস্থা বিকল্প পথে ফেসবুক ব্যবহার করছে না, ফেসবুকে গোয়েন্দা গিরি করছে।’
তিনি আরও বলেন, ‘বিকল্প পন্থায় যারা ব্যবহার করছেন প্রত্যেকটা আমাদের গোয়েন্দা সংস্থার নজরে আছে। আমরা সবাইকে ধরছি না, যাদেরকে ধরার তাদেরকেই ধরছি।’তবে মন্ত্রী সভার সদস্য বিকল্প পথে কেন ফেসবুক ব্যবহার করছে তার কোনো উত্তর দেননি তিনি।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর ফেসবুক, ভাইবারসহ বেশকয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে সরকার। তবে মন্ত্রিসভার সদস্য, সরকারের উচ্চপদস্থত কর্মকর্তারাসহ অনেকেই বিকল্প উপায়ে ফেসবুক ব্যবহার করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













