শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শীর্ষস্থানীয় বিশ্বনেতার তালিকায় স্থান পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিশ্বের শীর্ষ ১০০ বৈশ্বিক নেতৃত্বের তালিকায় স্থান পেলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসিদ্ধ ওয়াশিংটনভিত্তিক রাজনীতি, অর্থনীতি এবং বৈদেশিক নীতি বিষয়ক ম্যাগাজিন “ফরেন পলিসি” সম্প্রতি এক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এই তালিকা প্রকাশ করে ।

সমীক্ষার রিপোর্ট মতে, ‘সিদ্ধান্ত প্রণেতা’ বিভাগে সেরা ১৩ জনের মধ্যে অভিষিক্ত করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে । জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তাঁর অভাবনীয় অবদানের প্রেক্ষিতেই তাকে অন্যতম শীর্ষ বৈশ্বিক নেতা হিসেবে তাকে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিস্ট কতৃপক্ষ ।

ম্যাগাজিনটির ওয়েবসাইটে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে যেখানে বলা আছে যে, প্রধানমন্ত্রী পরিবেশগত নিরাপত্তাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছেন, আর সেই কারণে তিনি জাতিসংঘের সবচেয়ে গৌরবোজ্জ্বল পুরষ্কার ইউএনইপি চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ পুরস্কারেও ভূষিত হয়েছেন। বাংলাদেশের অর্থনৈতিক সম্পদ সীমিত সত্ত্বেও এটা সম্ভব হয়েছে।

উল্লেখ্য যে, বাংলাদেশ বিশ্বের সর্বনিম্ন কার্বন নিস:রণকারি দেশগুলোর অন্যতম (বিশ্বের মোট কার্বন নিস:রণের মাত্র ০.৩%)

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে যে, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে প্রথম জলবায়ু পরিবর্তনে কৌশল প্রণয়ন করেছে এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার ব্যাপারে নিয়মিতভাবেই তাগিদ দিয়ে আসছে। বাংলাদেশের সৌরশক্তি ব্যবহারের বর্তমান অবস্থা, বিশেষত লক্ষ লক্ষ সোলার হোম সিস্টেম ব্যবহার, সেখানে গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে।

বার্ষিক বাজেটের ৬-৭% জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজনের খাতে বিনিয়োগ করার ব্যাপারটিও উল্লেখ করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ