নিজামীর সাজা কমানোর আবেদন


আদালতে দোষী সাব্যস্ত হলেও, বয়স ও অসুস্থতা বিবেচনা করে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সাজা কমানোর আবেদন করেছেন তার আইনজীবীরা। বুধবার আপিল বিভাগে শুনানির সময় তাঁর পক্ষে আইনজীবীরা এই আবেদন করেন।
যুক্তিতর্ক উপস্থাপনের পর, আদালতে মি. নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, যদি আদালত মি. নিজামীকে দোষী সাব্যস্তও করেন, তাহলে আমরা ফৌজদারী আইনে বিকল্প হিসাবে যেমন আবেদন করি, তাঁর বয়স ও অসুস্থতা বিবেচনা করে মৃত্যুদণ্ডের সাজা যেন কমানো হয়।
এটর্নি জেনারেল মাহবুবে আলম পরে সাংবাদিকদের বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের শীর্ষ আইনজীবীরা এই প্রথম একজন অভিযুক্ত নেতা যে অপরাধী সেটা স্বীকার করে নিয়ে মৃত্যুদণ্ডের হাত থেকে অব্যাহতির আবেদন করলেন। আদালতে আজ আসামী পক্ষ যুক্তি উপস্থাপন করেন। পরবর্তী তারিখ ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করবে।
নিজামীর বিরুদ্ধে আনা ১৬টি অভিযোগের মধ্যে ৮টি অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৪ সালের ২৯ অক্টোবর জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হত্যা, লুট, ধর্ষণ, উসকানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যার ১৬টি ঘটনার মধ্যে চারটিতে নিজামীকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে। রায়ের বিরুদ্ধে এ বছর ২৩ নভেম্বর আপিল করেন মি. নিজামী।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













