ক্রমশ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন সেনাকর্মীরা


বিদেশে দায়িত্বে থাকা সেনাকর্মীদের মধ্যে ক্রমশ আত্মহত্যার প্রবণতা বাড়ছে। সম্প্রতি কানাডা সেনাবাহিনীর তরফে চালানো এক গবেষণায় এমনটাই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
তদন্ত করে দেখা গিয়েছে, বিভিন্ন দেশে যুদ্ধে অংশ নেওয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়া সেনাদের মধ্যেই মূলত আত্মহত্যার ঘটনা ঘটছে। যা কিনা তিনগুন বেড়ে গিয়েছে বলে গবেষণায় উঠে এসেছে।
আরও দেখে গিয়েছে, ১৯৯৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ের মধ্যে কানাডার যেসব সেনা বিদেশে দায়িত্ব পালন শেষে দেশে ফিরে এসেছেন, দেখা গিয়েছে সেই সময়ে দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাদের তুলনায় তাদের মধ্যে মানসিক সমস্যাও অনেক বেশি।
এই সংক্রান্ত গবেষণার কাজে নিয়োজিত কানাডা সেনাবাহিনীর চিকিৎসকরা বলছেন, যারা স্থলবাহিনীতে নিয়োজিত রয়েছেন, তারাই সবচেয়ে বেশি মানসিক সংকটে পড়েছেন। এবং দেশে ফিরে এসে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।
বিদেশ ফেরত সেনাদের মধ্যে এইভাবে আত্মহত্যার পরিমাণ বেড়ে যাওয়ায় যথেষ্ট উদ্বেগে কানাডার সেনা আধিকারিকরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













