শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ : বিশ্বব্যাংক

বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ। বুধবার (বাংলাদেশে মধ্যরাত) এ স্বীকৃতি দেয় আন্তর্জাতিক আর্থিক সংস্থা বিশ্বব্যাংক। রাতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেও বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ (ইনকাম লেভেল : লোয়ার মিডল ইনকাম) হিসেবে উপস্থাপন করা হয়। বার্ষিক মাথাপিছু আয়ের নিরিখে স্টাটাসের এ পরিবর্তন আনা হয়েছে।

বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট (ঢাকা) ড. জাহিদ হোসেন জানান, আমরা যে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি, আমাদের যে মাথাপিছু আয় বেড়েছে- তার আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এটি। চারটি ক্যাটাগরিতে বিশ্বব্যাংক দেশগুলোকে শ্রেণীবিন্যাস করে থাকে। এগুলো হল- নিম্ন আয়ের দেশ, নিম্ন-মধ্যম আয়ের দেশ, উচ্চ-মধ্যম আয়ের দেশ এবং উচ্চ আয়ের দেশ।

বিশ্বব্যাংকের শ্রেণীবিভাজন অনুযায়ী বছরে মাথাপিছু আয় ১০৪৫ ডলার পর্যন্ত হলে সে দেশটিকে নিম্ন আয়ের দেশ হিসেবে চিহ্নিত করা হয়। বাংলাদেশের মাথাপিছু আয় সম্প্রতি তা অতিক্রম করে ১০৮০ (২০১৪) ডলারে উন্নীত হয়েছে। এরই নীরিখে বিশ্বব্যাংক বাংলাদেশের শ্রেণীতে পরিবর্তন আনে। এটি কেবলমাত্র অগ্রযাত্রার শুরু।

বিশ্বব্যাংকের ওয়েবসাইটে বুধবার দেখানো হয়েছে, বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় ১০৯৬ ডলার। জিডিপির পরিমাণ ১৭৩ দশমিক ৮ বিলিয়ন ডলার। জনসংখ্যা দেখানো হয়েছে ১৫ কোটি ৮৫ লাখ। এছাড়া স্কুলে যাওয়া, কার্বন নিঃসরণ কমানো, শিশুমৃত্যুর হার, দারিদ্রতার হার, জীবনযাত্রার ব্যয় ইত্যাদি ক্ষেত্রেও বাংলাদেশের অগ্রগতির রেখাচিত্র তুলে ধরা হয়েছে ওয়েবসাইটে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ