রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পৌর নির্বাচন স্থগিত চেয়ে রিটের আদেশ ৩ জানুয়ারি

পৌরসভা নির্বাচন স্থগিত চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ৩ জানুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। রিটের শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম পৌর নির্বাচনের তফসিল বিধিতে ভুল আছে বলে আদালতে স্বীকার করেন। একই সঙ্গে সেই ভুল-ত্রুটিগুলো ঠিক করার জন্য তফসিল বিধিমালা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছে ইসি। আগামী ৩ জানুয়ারি পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আদালতকে অবহিত করেন তিনি। রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার এহসানুর রহমান।

এর আগে গত ১৩ ডিসেম্বর সংশোধিত পৌরসভা নির্বাচন বিধিমালা ১৯ এর ২, ৩, ৪ ও ৫ ধারায় ‘ত্রুটি’ থাকায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও পৌর নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে অ্যাডভোকেট জুলফিকার আলীর পক্ষে রিট দায়ের করেন ব্যারিস্টার এহসানুর রহমান।

ব্যারিস্টার এহসানুর রহমান জানান, রিটে নির্বাচনী তফসিলে ত্রুটি থাকাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিটে পৌরসভা নির্বাচন বিধিমালা তফসিল সংশোধনের নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া বিধিমালায় থাকা ত্রুটি সংশোধন না করা পর্যন্ত নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।

রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, উপ-সচিব, আইন সচিব ও স্থানীয় সরকার সচিবকে বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর দেশের ২৩৪ পৌরসভায় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী