বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দেশকে জঙ্গিমুক্ত করতে হলে পাকিস্তানের নাম ভুলিয়ে ছাড়তে হবে

বাংলাদেশকে জঙ্গিমুক্ত করতে হলে বিএনপি-জামায়াতকে ‘পেয়ারের পাকিস্তান’ নামটা ভুলিয়ে ছাড়তে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতির কাছে কী জবাব দেবেন! তিনি যুদ্ধাপরাধীদের মদদ দিয়েছেন, সম্মান দিয়েছেন। এর আগে যার শুরু করে গেছেন জিয়াউর রহমান। তিনি ও তার মিত্র যুদ্ধাপরাধীদের দল জামায়াত ইসলাম বাংদেশের অস্তিত্বকে ধারণ না করে অন্তরে ‘পেয়ারের পাকিস্তান’ কথাটা ধারণ করে। বাংলাদেশকে জঙ্গিমুক্ত করতে হলে ওদের (বিএনপি-জামায়াত) ‘পেয়ারের পাকিস্তান’ নামটা ভুলিয়ে ছাড়তে হবে।’

তিনি বলেন, ‘হাইকোর্টই বলেছে, জিয়াউর রহমানের ক্ষমতা দখল ছিল অবৈধ। আজকে তারা (বিএনপি) গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠায়। গণতন্ত্র কী জিনিস সেটা কি তারা জানে? গণতন্ত্র বানানটাও তারা লিখতে পারবে কিনা সন্দেহ। যারা মানুকে পুড়িয়ে হত্যা করে তারা আবার গণতন্ত্রের বুলি আওরায়। মানুষ পুড়িয়ে হত্যা করেছেন বিচার হবে। মামলা মামলা করলে চলবে না। মামলা করা হয়েছে বিচার করার জন্য। তারা মানুষ মারবে আর তাদের বিচার হবে না তা হবে না। তাদের বিচার একদিন না একদিন পেতেই হবে। বিচার চলছে চলবে। কিবরিয়াকে হত্যা করেছেন, আহসান উল্লাহ মাস্টাককে হত্যা করেছে, একুশে আগস্ট গ্রেনেড হামলা করেছেন। তার পরও আপনাদের মুখ থেকে শুনতে হয়ে গণতন্ত্রের আদর্শের কথা!’

তিনি আরো বলেন, ‘যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে সহায়তা দিয়েছিল মিত্র হিসেবে তাদের আমরা কৃতজ্ঞতা জানাই। বিশ্বে বাংলাদেশই একমাত্র দেশ যারা মিত্র শক্তিকে সম্মাননা দিয়েছে। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছে। অর্থনৈতিক মুক্তি পথ দিয়ে গেছে। সে পথকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে হবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ