ট্রাকের ধাক্কায় এনজিওকর্মী, বাসচাপায় ছাত্রী নিহত
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকের ধাক্কায় অপূর্ব দাস (৩৫) নামে এক এনজিওকর্মী এবং বাসচাপায় সুমাইয়া খাতুন (৯) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এবং সকালে উপজেলার সাহেবগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া খাতুন উপজেলার নলছিয়া গ্রামের তাহের হোসেনের মেয়ে এবং দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। এছাড়া নিহত অপূর্ব দাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার আরকান্দি গ্রামের মৃত অদিত্য দাসের ছেলে এবং ব্র্যাক সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার শাখায় কর্মসূচি সংগঠক পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নির্বাচনী পরীক্ষা শেষে রাস্তা পার হচ্ছিল সুমাইয়া খাতুন। এ সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে নিহতের স্বজনরা এসে লাশ উদ্ধার করে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে গেছে।
অন্যদিকে, সকালে মোটর সাইকেলযোগে সাহেবগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন এনজিওকর্মী অপূর্ব দাস। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান ওসি আব্দুল কাদের জিলানী।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













