বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টিএসসিতে গায়ে আগুন দিয়ে ‘আত্মহত্যার চেষ্টা’ ছাত্রীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ছাত্রী। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে টিএসসির বাঁধন অফিসের ভেতর এ ঘটনা ঘটে।

ওই ছাত্রীর নাম আঞ্জুমান আরা হোসেন অন্তু। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্সী ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। কবি সুফিয়া কামাল হলের আবাসিক এই ছাত্রী একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট সোসাইটির (ডিইউসিএস) সংস্কৃতি বিষয়ক সম্পাদক। অন্তু বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. আমজাদ আলী বলেন, মেয়েটি গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। এরপর কয়েকজন আগুন নিভিয়ে তাকে ঢাকা মেডিকেল নিয়ে যায়। ব্যান্ডেজ করা শেষে এখন তাকে বার্ন ইউনিটে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পদক্ষেপের বিষয়ে অধ্যাপক আমজাদ বলেন, আমরা মেডিকেল কর্তৃপক্ষকে বলেছি তারা যেন গুরুত্বের সঙ্গে মেয়েটির চিকিৎসা করে। এছাড়া হল প্রশাসনকে আমরা বলে দিয়েছি তারা যেন মেয়েটির চিকিৎসার খরচ আপাতত ব্যায় করে। পরে তদন্ত করে বাকি ব্যবস্থা নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের “বি” ইউনিটের (মানবিক বিভাগের) ভর্তিবিস্তারিত পড়ুন

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ

১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

  • এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
  • টোফেল পরীক্ষার নিবন্ধন করবেন যেভাবে
  • মারা গেলেন কোটা আন্দোলনে আহত জবি শিক্ষার্থী সাজিদ
  • ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি জানালো পিএসসি
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
  • হত্যাকাণ্ডসহ সব অনভিপ্রেত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা কোটা আন্দোলনকারীদের
  • নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক মূল্যায়ন ৭ ধাপ হবে
  • একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ
  • বুয়েট পাচ্ছে ১০০ কোটি টাকার ন্যানো ল্যাব  
  • শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ দিনের ছুটি শুরু কাল