বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদা রাজাকারদের প্রতিষ্ঠা করতে চাইছেন: হানিফ

মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে ‘বিতর্ক আছে’ বলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, এর মধ্য দিয়ে খালেদা জিয়া মূলত রাজাকার ও পাকিস্তানিদের প্রতিষ্ঠিত করতে চাইছেন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর মিরপুর-১২ নম্বর গোল চত্বরে পল্লবী ও রূপনগর থানা আওয়ামী লীগের বিজয় দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে খালেদা জিয়া তার বক্তব্যে বলেন, “বলা হয়, এত লক্ষ লোক শহীদ হয়েছে। আসলে কত শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে, এটা নিয়েও বিতর্ক আছে।”

হানিফ বলেন, “৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেওয়ায় বিএনপির মধ্যে ভাঙন সৃষ্টি হয়েছে। তা দেখে দলটির নেত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাই বিএনপি নেতাদের বলব, আপনাদের নেত্রীর চিকিৎসা করান। আওয়ামী লীগ সুস্থ খালেদা জিয়ার নেতৃত্বে শক্তিশালী বিরোধী দল প্রত্যাশা করে।”

মাহবুব-উল আলম হানিফ বলেন, গতকাল খালেদা জিয়া তার বক্তব্যের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছেন। খালেদা জিয়া এমন বক্তব্য দিয়ে মূলত রাজাকার ও পাকিস্তানিদের প্রতিষ্ঠিত করতে চাইছেন। পাকিস্তানের এজেন্ট হিসেবে বেগম খালেদা জিয়া স্বাধীন বাংলাদেশের ইতিহাস বিকৃত করছেন।

ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাঈনুল ইসলাম খান নিখিল, ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী