দক্ষিণ আফ্রিকায় রাজার কারাদণ্ড
অপহরণ, হামলা ও ভাঙচুরের অভিযোগে দক্ষিণ আফ্রিকার রাজা বুয়েলিখায়া দালিনদিয়াবোকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। দণ্ডপ্রাপ্ত বুয়েলিখায়া দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি কৃষ্ণাঙ্গ নেতা নেলসন মেন্ডেলার ভাতিজা। খবর বিবিসির।
দুই দশক আগে তার বিরুদ্ধে দায়ের হওয়া এক মামলায় এ সাজা দিয়েছে আদালত। দেশটির কোনো রাজা হিসেবে এই প্রথমবারের মতো বুয়েলিখায়াকে কারাভোগ করতে হচ্ছে।
এ রাজার বিরুদ্ধে এক নারী ও তার ছয় সন্তানকে অপহরণ, বাড়িতে অগ্নিসংযোগ ও মারপিটের অভিযোগ রয়েছে। এর মধ্যে এক যুবকের প্রাণহানি ঘটে। পরে এ ঘটনায় একটি মামলা দায়ের হয়।
মামলায় দীর্ঘদিন ধরে জামিনে ছিলেন বুয়েলিখায়া। ১২ বছর পর দেশটির আদালত রাজার জামিন বৃদ্ধির আবেদন খারিজ করে দিলে পূর্বাঞ্চলের মাতাতার কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন তিনি।
দক্ষিণ আফ্রিকায় অন্তত ১০ টি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে রাজার আইনগত স্বীকৃতি রয়েছে। সমাজের লোকজন যে কোনো ধরনের সমস্যা সমাধানে রাজার নির্দেশ মেনে চলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













