বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মার্কিন সামরিক অ্যাকাডেমিতে ক্রমশ বাড়ছে যৌন নির্যাতনের ঘটনা!

মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক অ্যাকাডেমিতেই যৌন নির্যাতনের মাত্রা ক্রমশ বাড়ছে। গত বছরের চেয়ে এখনও পর্যন্ত যৌন নির্যাতনের ঘটনার সংখ্যা এক ধাক্কায় ৫০ শতাংশ বেড়ে গেছে বলেই কার্যত স্বীকার করে নিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান দফতর পেন্টাগনের কর্মকর্তারা। খবর কলকাতা টোয়েন্টি ফোরের।

খবরে বলা হয়, আমেরিকার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক, দেশটির বিমান বাহিনীতে ২০১৪-২০১৫ সালে যৌন হয়রানির অভিযোগ প্রায় ৯১টি মামলা হয়েছে। ২০১১ সালের পর থেকে বিমান বাহিনী অ্যাকাডেমিতে এটাই সবচেয়ে বেশি যৌন নির্যাতনের ঘটনা বলে বর্ণনা করছেন সে দেশের সামরিক পর্যবেক্ষকরা। একইসঙ্গে ওয়েস্ট পয়েন্ট মিলিটারি অ্যাকাডেমির ক্যাডেটরা ১৭টি মামলা দায়ের করেছেন।

অন্যদিকে, নৌ অ্যাকাডেমিতে ২৫টি মামলা দায়ের করা হয়েছে। মার্কিন সামরিক অ্যাকাডেমিতে নারীরাই বেশিভাগ যৌন হেনস্তার মামলা দায়ের করেছেন। তবে ওয়েস্ট পয়েন্ট মিলিটারে অ্যাকাডেমিতে ১২ ভাগ এবং নৌ ও বিমান বাহিনীতে যথাক্রমে ১৬ এবং ১০ ভাগ পুরুষের ওপর যৌন হামলার ঘটনা ঘটেছে।

মার্কিন সামরিক অ্যাকাডেমিতে ২০১৪-২০১৫ সালে যৌন হয়রানির মাত্রা অতিরিক্ত হারে বেড়ে গেছে। গত বছর যেখানে মাত্র ২০টি যৌন হেনস্তার ঘটনা ঘটেছিল, সেখানে এই বছর ২৮টিরও বেশি যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। এই সংখ্যা দিন দিন বাড়তে থাকায় চিন্তিত পেন্টাগন। ইতিমধ্যে সমস্যা যাতে আর না বাড়ে সেজন্য একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হলেও সেই ব্যবস্থা কতটা কাজে আসবে তা নিয়ে চিন্তিত খোদ কর্মকর্তারা নিজেরাই!সূত্র: কলকাতা টোয়েন্টি ফোর

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প