বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধর্ষণের লাইভ-ব্লগ লিখলেন ধর্ষিতা নিজেই

ছবিটি ছিল ফাঁকা স্নান ঘরে বসে থাকা এক নারীর। বিধ্বস্ত। কান্নায় দুমড়ে যাচ্ছে তাঁর মুখ। সেই ছবির পাশেই ছিল ধর্ষণ-সংক্রান্ত একটি গ্রাফিক্স এবং একটি ধর্ষণের ধারাবিবরণী। তার পরে তিনি পোস্ট করেন আরও দু’টি ছবি। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালে তাঁর পায়ের কাছে ‘রেপ কিট’।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ‘ধর্ষণ’ এর একটি লাইভ-ব্লগ পোস্ট করলেন অ্যাম্বার আমোর নামের এক মার্কিন সমাজকর্মী। বলাই বাহুল্য এই ধর্ষণের শিকার তিনি নিজেই। ধর্ষিতা হওয়ার অভিজ্ঞতা, ঘৃণা ও যন্ত্রণা ইত্যাদিকে তিনি নারী পৃথিবীর সঙ্গে শেয়ার করতে চান বলেই এই লাইভ-ব্লগ।

এখানেই পরিহাস, অ্যাম্বার নিজেই একজন নারীবাদ-প্রচারক। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় তিনি ‘স্টপ রেপ এডুকেট’ শিরোনামের এক প্রচার অভিযানে গিয়েছিলেন। সেখানেই এক স্নানাগারে এই ধর্ষণের ঘটনাটি ঘটে। তাঁর নিজের ভাষায় ‘লজ্জা, ঘৃণা এবং যন্ত্রণা’-র অনুভূতিকে তিনি ব্যক্ত করতে চেয়েছেন লাইভ ব্লগটিতে।

তিনি আরও জানান, স্নানাগার থেকে বেরিযে তিনি পুলিশের কাছে গিয়েছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার পুলিশ বিস্ফোরিত নয়নে তাকিয়ে থাকার বেশি কিছু করতে পারেনি। তাঁর ব্লগটি শেষ হয়েছে এই বলে যে— ‘‘এই ব্লগ কোন মতেই ধর্ষণের আমন্ত্রণপত্র নয়।’’

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী