ব্রিটেনে বাধ্যতামূলক হচ্ছে মাদ্রাসা নিবন্ধন


ব্রিটিশ মুসলিমদের মধ্যে কট্টরপন্থী বিশ্বাসের বিস্তার ঠেকাতে দেশটির সরকার সেখানকার সকল মাদ্রাসা এবং ধর্ম শিক্ষার প্রতিষ্ঠানকে বাধ্যতামূলক নিবন্ধনের উদ্যোগ নিয়েছে। একইসঙ্গে এসব প্রতিষ্ঠানকে নিয়মিত পরিদর্শনের আওতায় আনা হচ্ছে।
মাদ্রাসা এবং কোরআন শিক্ষার ওপর নজরদারির এই উদ্যোগে ব্রিটেনে মুসলিম সম্প্রদায় বিভক্ত হয়ে পড়েছে। সরকার ধর্মে নাক গলাচ্ছে বলে মনে করছেন অনেকে। এ উদ্যোগ বিরোধীদের আশঙ্কা, সরকার যেভাবে চাইবে, একসময় হয়ত সেভাবেই শিশুদের ইসলাম শিক্ষা দিতে হবে।
ব্রিটেনের প্রায় প্রতিটি মসজিদের সঙ্গে কোরআন ও ধর্ম শিক্ষার ব্যবস্থা রয়েছে। স্কুলের পরে এবং ছুটির দিনগুলোতে শিশু কিশোররা ইসলাম শিক্ষার জন্য যায়।
ব্রিটিশ সরকারের আশঙ্কা, কোনো নিয়ন্ত্রণ না থাকায় এরকম কিছু প্রতিষ্ঠান থেকে শিশুদের কট্টরপন্থী আদর্শে উদ্বুদ্ধ করা হচ্ছে বা ঝুঁকি রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













