বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপির কপালে আরও দুঃখ আছে

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপি বলছে তারা লাইন বদলাইছে, কিন্তু খালেদা-তারেকের নেতৃত্বে চললে দলটির কপালে আরও দুঃখ আছে। কখনও লাইন খুঁজে পাবে না।

আজ সোমবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সুরঞ্জিত এসব কথা বলেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

সুরঞ্জিত বলেন, সেদিন জনসভায় খালেদা জিয়া অভিযোগ করেছেন, দেশে নাকি রাজতন্ত্র চলছে। দেশে রাজতন্ত্র চললে তিনি এক ঘণ্টা বক্তৃতা দিতে পারতেন না, শত শত মানুষ মেরে একবারও জেলে না গিয়ে থাকতে পারতেন না। এটা পেরেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছেন বলেই।

মির্জা ফখরুলের দিকে ইঙ্গিত করে সুরঞ্জিত বলেন, আপনার সেক্রেটারি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফাইতে লাফাইতে বলে, ফ্যাসিবাদ ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ কী সেটা কি তিনি জানেন। ফ্যাসিবাদ চললে কয়েকদিন পরপর জেলে গিয়ে আর বেরিয়ে আসতে পারতো না।

সুরঞ্জিত বলেন, বিএনপি জোটে এখন ভাঙন ধরেছে, কিছুদিনের মধ্যে তাদের দলেও ভাঙন সৃষ্টি হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী