শনিবার, আগস্ট ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, এলাকায় আতঙ্ক

নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নে অজ্ঞাত রোগে মৃত্যুতে আতঙ্ক বিরাজ করছে। গত এক মাসে কলমাকান্দার জামসেন গ্রামে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে একই পরিবারের দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে কমপক্ষে ২০ জন। এর মধ্যে শিশুর সংখ্যা বেশি।

বিশেষজ্ঞ চিকিৎসক দল শুক্রবার আক্রান্ত এলাকা পরিদর্শন করেছে।

মাসখানেক আগে জামসেন গ্রামে হঠাৎ অজ্ঞাত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। রোগটির লক্ষণ বসন্তের মতো। শরীরে জ্বর, মাথাব্যথা, বমি, ব্যথা ও বসন্তের মতো কালচে গুটি গুটি দাগ দেখা দেয়। গুটি গুটি দাগের কারণে গ্রামবাসী ধারণা করছে- ‘এটি গুটি বসন্ত’। ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার বিকেলে জামসেন গ্রামের হাসিম উদ্দিনের মেয়ে ও জামসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী মারুফা আক্তার (৯) মারা গেছে। এর আগে একই গ্রামের ফৌজদার মিয়ার মেয়ে ও একই স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাসুদা আক্তার (১২), ছেলে রবিকুল ইসলাম (৫), একই গ্রামের সমেদ আলীর ছেলে ফজলু মিয়া (৪২) ও রবন খানের (৭৫) মৃত্যু হয়েছে। এ নিয়ে গত এক মাসে মৃত্যু হয়েছে পাঁচ জনের।

এ ছাড়া হাসিম উদ্দিনের ছেলে ওয়ালিউল্লাহ (৫), নয়ন মিয়ার ছেলে সাগর (৫), মেয়ে জাকিয়া আক্তার (৩), সজল মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২০), বাহাদুর (২), মেয়ে সোমাইয়া আক্তার (৮), রমজান আলীর মেয়ে হলুদা আক্তার (১২), আবুল কাসেমের ছেলে আলমগীর হোসেন (১০), আবদুল কুদ্দুসের ছেলে আরিফ (৫) এবং পাশের বরুণখিলা গ্রামের খলিল মিয়ার ছেলে সুলতান মিয়াসহ কমপক্ষে ২০ জন আক্রান্ত রয়েছে। তাদের পল্লী চিকিৎসক চিকিৎসা দিচ্ছে।

খবর পেয়ে শুক্রবার দুপুরে সিভিল সার্জন ডা. বিজন কান্তি সরকারের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের উচ্চ পর্যায়ের মেডিক্যাল টিম আক্রান্ত এলাকা পরিদর্শন করেছে। এ সময় তারা আক্রান্তদের শরীরের রক্ত, ক্ষত হয়ে যাওয়া চামড়াসহ অন্যান্য আলামত সংগ্রহ করেন। পাশাপাশি আক্রান্তদের প্রয়োজনীয় ওষুধপত্রসহ বিভিন্ন পরামর্শ দেন।

নেত্রকোনা সিভিল সার্জন বলেন, এক মাসে ওই রোগে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত রয়েছে কয়েকজন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এ রোগটির নাম ‘ম্যানিনজোকক্কাল ম্যানিনজাইটিস’। তবে রোগটি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য বিশেষজ্ঞদের কাছে আলামত পাঠানো হচ্ছে। তারা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করে বলতে পারবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি