বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গাজীপুরে পাঁচটি টাইমবোমা উদ্ধার

গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়াপাছর বালুরমাঠ এলাকা থেকে রোববার ভোরে একটি রিমোট কন্ট্রোলসহ পাঁচটি টাইমবোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে সাংবাদিকদের এ তথ্য জানান গাজীপুর জেলার পুলিশ সুপার হারুন অর রশিদ।

শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে স্থাপিত পুলিশ নিয়ন্ত্রণকক্ষের পাশে স্থাপিত মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার হারুন অর রশিদ এ তথ্য জানান।

হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইজতেমাস্থল থেকে তিন কিলোমিটার দূরে জয়দেবপুর থানার পুলিশ গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়াপাছর বালুর মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় বালুরমাঠ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিমোট কন্ট্রোলসহ পাঁচটি টাইমবোমা উদ্ধার করেছে পুলিশ। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা হচ্ছে, বিশ্ব ইজতেমায় নাশকতা ও আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এসব বোমা এনেছিল। পুলিশের ব্যাপক তৎপরতার কারণে দুর্বৃত্তরা সেগুলো ফেলে রেখে পালিয়ে যায়। তবে দুর্বৃত্তদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশ সুপার বলেন, ‘ভোর ৪টা ৪৫ মিনিটে টঙ্গী থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত যানবাহন বন্ধ ছিল। এর মধ্যে তল্লাশি অব্যাহত ছিল। গোয়েন্দা তথ্য আমাদের কাছে ছিল। কুনিয়াপাছর বালুর মাঠে অভিযান চালিয়ে পাঁচটি টাইমবোমা ও একটি রিমোট আমরা উদ্ধার করেছি। সেগুলো আমরা নিষ্ক্রিয় করেছি। আমার মনে হয়, লাখ লাখ মুসল্লির মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছিল একটি গোষ্ঠী।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি