সেবা দিয়ে জনগণের মন জয় করতে হবে: আইজিপি


পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, ‘সেবা দিয়ে জনগণের মন জয় এবং জানগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে সেবা প্রদান করতে হবে।’
মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে রোববার সন্ধ্যায় পুলিশ লাইনে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, ‘মৌলভীবাজার আমার সেকেন্ড হোম। এ অঞ্চলের মানুষের প্রতি আমার অনেক ভালোবাসা রয়েছে। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষায় আপনারা পুলিশকে সহযোগিতা করেন। এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।’
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী বেগম সামছুন্নাহার রহমান ছাড়াও রাজনীতিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













