তারেকের শাশুড়ির বিরুদ্ধে চার্জশিট দাখিল


সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর হাকিম শামসুল আরেফিনের আদালতে চার্জশিট দাখিল করা হয়। এর আগে, গত ১৪ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়।
সম্পদ বিবরণীর নোটিশ জারির পর কমিশনে নির্দিষ্ট সময়ে সম্পদের হিসাব দাখিল না করার অপরাধে ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ধারায় ২০১৪ সালের ৩০ জানুয়ারি রাজধানীর রমনা থানায় দুদকের উপ-পরিচালক আর কে মজুমদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













