বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফরিদপুরে গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত ৩০ ছাত্রী

গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছেন ফরিদপুর সদর উপজেলার খলিলপুর উচ্চ বিদ্যালয়ের অন্তত ৩০ ছাত্রী। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ফরিদপুরের খলিলপুর উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে অ্যাসেম্বলি চলাকালে এক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় দ্রুত সবাইকে ক্লাসে পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর বিভিন্ন ক্লাসের ছাত্রীরা অসুস্থ হয়ে পড়তে থাকেন। কর্তৃপক্ষ তাৎক্ষণিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করে। এর আগে, সোমবার ও মঙ্গলবার শিবরামপুর আরডি একাডেমি স্কুলের ৭৫ শিক্ষার্থী দুই দফায় একই রোগে আক্রান্ত হন।

স্কুলের সহকারী শিক্ষক সুমন শেখ জানান, অ্যাসেম্বলি চলাকালে এক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় দ্রুত সবাইকে ক্লাসে পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর বিভিন্ন ক্লাসের ছাত্রীরা অসুস্থ হয়ে পড়তে থাকেন। কর্তৃপক্ষ তাৎক্ষণিক স্কুল ছুটি ঘোষণা করে। স্কুল থেকে বাড়ি ফেরার সময়ও অনেকে এবং কেউ কেউ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

স্কুলের সহকারী শিক্ষক যমুনা সাহা জানান, আক্রান্তরা মাথায় ব্যাথা ও বমি বমিভাবের কথা বলে চিৎকার করতে থাকে। এ সময় কেউ কেউ জ্ঞান হারায়। এভাবে প্রায় ৩০ ছাত্রী আক্রান্ত হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়।

শিক্ষা বিভাগের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আব্দুস সবুর জানান, সুচিকিৎসা নিশ্চিত করতে নজর রাখা হচ্ছে। রোগের কারণ নিশ্চিত করতে সিভিল সার্জনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গনপতি বিশ্বাস সুভ জানান, গণমনস্তাত্ত্বিক রোগ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি