মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক এক

গাজীপুরের শ্রীপুরে ৬ বছর বয়সী এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাকিব (১৫) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।

গত তিনদিন আগে ওই শিশুকে ধর্ষণের পর ২১ জানুয়ারী বৃহস্পতিবার ধর্ষণের ঘটনা প্রকাশ পায়। পরে এলাকাবাসী অভিযুক্ত শাকিবকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শাকিব ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মরিচ আলী গ্রামের মুনসুর আলীর ছেলে। সে সপরিবারে মাওনা চৌরাস্তা নবী ভুঁইয়ার বাড়িতে ভাড়া থেকে পাশের মনিরের দোকানে কাজ করে।

শিশুর বাবা জানায়, বৃহস্পতিবার দুপুরে শিশুর যৌনাঙ্গ দিয়ে রক্ত ঝড়া শুরু করে। পরে তার মা জিজ্ঞাসা করলে শাকিব তাকে ধর্ষণ করেছে বলে জানায়। অভিযুক্ত শাকিব শিশুকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে মঙ্গলবার তার দোকানে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এর আগেও কয়েকদিন তাকে ধর্ষণ করা হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, ধর্ষণের খবর প্রকাশ হলে এলাকাবাসী অভিযুক্তকে ধরে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি