‘প্রধান বিচারপতির বক্তব্য সরকারকে কাঁপিয়ে দিয়েছে’


প্রধান বিচারপতির সাম্প্রতিক বক্তব্য সরকারকে কাঁপিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান।
তিনি বলেন, এই বক্তব্যের পর ৫ জানুয়ারির নির্বাচন ও সংসদের বৈধতা আর থাকে না। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপির নেতা মাহবুবুর রহমান বলেন, বিচার বিভাগের শীর্ষে বসে আছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি কিন্তু বিচারের মাথা, আমরা তার বক্তব্যকে স্বাগত জানাই। তিনি সাহস করে, তার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্বের কথা মনে করে এসব কথা বলেছেন। আমি মনে করি সেটা সরকারকে নাড়িয়ে দিবে।
তিনি বলেন, আমরা দেখেছি কিভাবে ভূকম্পনের ফলে সব কিছু নড়ে যায়, আমি মনে করি প্রধান বিচারপতির সেই বক্তব্য আরেকটি ভূকম্পন।
বিএনপির শীর্ষ পযায়ে এ নেতা আরও বলেন, আজকের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে ৫ জানুয়ারি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনকে গোটা দেশ রিজেক্ট করেছে। এই নির্বাচন অবৈধ। সেটা তো জাস্টিসই বলছেন।
প্রধান বিচারপতির এই বক্তব্যের মধ্য দিয়ে যে সংসদের উপর সরকার দাঁড়িয়ে আছে, সেই সংসদ বাতিল হয়ে যায় বলেও মন্তব্য করেন লে.জেনারেল (অব.) মাহবুব।
জিয়া নাগরিক ফোরামের আয়োজনে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপি নেতা অ্যাডভোকেট জয়নুল আবদীন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













