বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যে শাড়ি পানিতে ভিজবে না

শাড়ি পরে হাঁটুপানিতে নামবেন আর শাড়ি ভিজবে না, এমনটি হয় না বলেই আমরা এতদিন জেনে এসেছি। কিন্তু এখন সেই জানা মিথ্যা প্রমাণিত হয়েছে। কারণ, এমন এক ধরনের শাড়ি তৈরি হয়েছে, যেটি পরে শুধু হাঁটুপানিতে নয়, বৃষ্টিতেও ভিজতে পারবেন। তবে এই ওয়াটার প্রুফ শাড়িটির দাম শুনলে আপনি অনেকটা স্তম্ভিত হয়ে যাবেন।

সম্প্রতি এক লাখ নয় হাজার ৩৮৫ রুপি দিয়ে এই শাড়ি কিনেছেন ভারতের কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। আর স্বয়ং মুখ্যমন্ত্রী কিনেছেন, এ খবর ছড়িয়ে পড়ার পর এই ওয়াটার প্রুফ শাড়ির জনপ্রিয়তা বেড়ে গেছে। সিদ্ধারামাইয়া তাঁর স্ত্রী পার্বতীর জন্য এই মূল্যবান শাড়ি কিনেছেন বলে জানা গেছে।

ভারতীয় পত্রিকাগুলোতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি সিদ্ধারামাইয়া কর্ণাটক সিল্ক ইন্ডাস্ট্রিজ করপোরেশনের একটি শোরুম উদ্বোধনে যান। সেখানে গিয়ে কমলা রঙের সুতার ওপর জরির নকশা দেওয়া সুদৃশ্য এই ওয়াটার প্রুফ শাড়িটি দেখে পছন্দ করেন। তবে দোকানির কথামতো শাড়িটি সত্যিই পানিরোধক কি না, তা দেখার জন্য সবার সামনে শাড়ির ওপর এক লিটার পানি ঢেলে দেন তিনি। সেই পানি যথারীতি শাড়ির ওপর না লেগে বাইরে গড়িয়ে পড়ে। তার পরই সন্তুষ্ট হয়ে শাড়িটি কিনে ফেলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।

কর্ণাটক সিল্ক ইন্ডাস্ট্রিজ করপোরেশন সূত্রে জানা যায়, এই শাড়ি বোনার সময় জরির কাজের ফাঁকে ফাঁকে সোনা ব্যবহার করা হয়েছে। এ কারণেই দামটা একটু বেশি।

এদিকে, এই পানিনিরোধক শাড়ি মুখ্যমন্ত্রী কিনে এর ছবি ইন্টারনেটে ছাড়তেই হু-হু করে বেড়ে গেছে এই শাড়ির জনপ্রিয়তা। এখন কর্ণাটকের ওই শোরুমে এই ওয়াটার প্রুফ শাড়ি কেনার জন্য শাড়িপ্রেমীরা দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছেন বলেও জানা গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প