যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারপাতে মৃতের সংখ্যা বেড়ে ৩৬


যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারপাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। তুষারঝড় থেমে যাওযার একদিন পরও স্বাভাবিক হয়নি নিউইয়র্ক সিটিসহ পূর্বাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যের জনজীবন।
বাংলাদেশ সময় মঙ্গলবারও এসব এলাকার রাস্তাঘাট থেকে বরফের আস্তরণ সরানোর কাজ শেষ হয়নি। ফলে, এখনো স্বাভাবিক হয়নি সড়ক, রেল ও বিমান চলাচল। ওয়াশিংটনসহ বেশ কয়েকটি শহরের শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও আজই সব চালু হবে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।
বরফ গলা পানিতে বেশ কিছু নিম্নাঞ্চল পানিতে ডুবে গেলেও এটি বিপদসীমা অতিক্রম করবে না বলে জানিয়েছেন নিউ জার্সি’র গভর্নর। কর্তৃপক্ষ জানায়, এবারের তুষাড়ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির প্রায় সাড়ে আট কোটি মানুষ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













