বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিজের মাকে গলাকেটে হত্যা করেছে ছেলে!

কিশোরগঞ্জের বাজিতপুরে মাকে গলাকেটে হত্যা করেছে তার ছেলে। মঙ্গলবার বিকালে উপজেলার দিলালপুর ইউনিয়নের দড়িয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দিলালপুর গ্রামের ধনু মিয়ার তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে দুই ছেলে ঢাকায় থাকেন। ঘাতক মিজান আর তার মা বাড়িতে থাকতেন। মিজানের বৃদ্ধা মা সমস্ত বানু বাড়িতে শুয়েছিলেন। দুপুর আড়াইটার দিকে মিজান ঘরে প্রবেশ করে তাকে বটি দিয়ে হত্যা করে পালিয়ে যায়। অনেকক্ষণ পর এ খবর জানতে পেরে আশপাশের মানুষ ছুটে এসে এ নৃশংস হত্যার খবর জানতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধার গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, জালাল উদ্দিন কিছুটা মানসিক অসুস্থ ছিল বলে পরিবারের লোকজন জানিয়েছেন।

তিনি জানান, মায়ের সঙ্গে তার তর্কাতর্কি হয়েছিল বলে জানা গেছে। এক পর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে ধারালো বটি দিয়ে ৭০ বছরের বৃদ্ধা মাকে গলা কেটে হত্যা করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি