বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চট্টগ্রামে সেনানিবাসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম পৌঁছেছেন। শনিবার সকাল ১১টা ৪৫ মিনিটে হেলিকপ্টারযোগে তিনি ঢাকা থেকে সরাসরি চট্টগ্রাম সেনানিবাসে পৌঁছেন।
একদিনের সফরে এসে প্রধানমন্ত্রী বেলা ১২টা ১৫ মিনিটে চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের (ইবিআরসি) নবম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন। সেনাবাহিনীর এই অনুষ্ঠান ছাড়াও তিনি চট্টগ্রামের বেশ কিছু উন্নয়ন প্রকল্পের ও চট্টগ্রাম চেম্বারের দুটি অনুষ্ঠানে যোগদান করবেন।
তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রায় ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
জানা গেছে, সেনাবাহিনীর অনুষ্ঠান শেষে বেলা ৩টার দিকে প্রধানমন্ত্রী চট্টগ্রামের কুয়াইশ এলাকায় নবনির্মিত দেশের বৃহত্তম ও সর্বোচ্চ উচ্চতার বঙ্গবন্ধুর ম্যুরাল এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
একই স্থান থেকে প্রধানমন্ত্রী চট্টগ্রামের কদমতলী ফ্লাইওভার, বায়েজিদ-সীতাকুণ্ড বাইপাস রোডের নির্মাণ কাজ ও রিং রোডের নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
বিকেল সাড়ে তিনটার দিকে প্রধানমন্ত্রী চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় নবনির্মিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধন এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম জানান, শনিবার চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী সিডিএ’র ৫ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে ৩ হাজার কোটি টাকার টাইগারপাস থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভিত্তিস্থাপন, ১ হাজার ৭০০ কোটি টাকার পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত চিটাগাং সিটি আউটার রিং রোড প্রকল্প ও ১৭২ কোটি টাকার বায়েজিদ থেকে ফৌজদারহাট পর্যন্ত লুপ রোডের নির্মাণকাজ উদ্বোধন, ৪৫ কোটি টাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও ৫৮ কোটি টাকার কদমতলী ওভারপাস এবং এক কোটি টাকা ব্যয়ে কুয়াইশে নির্মিত দেশের সবচেয়ে উঁচু বঙ্গবন্ধুর ম্যুরাল।
শনিবার বিকেলে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরে যাবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত