বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ কর্মী খুন

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে ইসমাইল হোসেন (৩০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইসমাইল হোসেন হচ্ছেন দশরশিয়া বেলদারপাড়া গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার ভোররাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল ইসলামপুর ইউনিয়নের দশরশিয়া বেলদারপাড়া গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সদ্য আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিনের সঙ্গে পূর্ব আওয়ামী লীগ নেতা ও ইসলামপুর ইউপি চেযারম্যান আক্তারুজ্জামান টিপুর বিরোধ রয়েছে। এই বিরোধের জের ধরে একাধিকার এক ক্ষমতাধর ব্যক্তির ইন্ধনে জসিম গ্রুপের লোকজনের সঙ্গে টিপু গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে, এরই জের ধরে আজ রবিবার ভোররাত ৩টার দিকে ইসমাইল হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। সকালে খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ দশরশিয়া লুৎফর রহমানের আমবাগানের ভেতর থেকে ইসমাইলের লাশ উদ্ধার করে। সদর মডেল থানার ওসি মাজহার’ল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ

রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন

  • বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
  • পদ্মায় গোসলে নেমে একসঙ্গে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার
  • প্রকাশ্যে চলছে রমরমা মাদক ও জুয়ার আসর, ওসি বললেন জানা নেই
  • ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
  • পিস্তল উদ্ধার ! মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক।
  • সংঘর্ষের ঘটনায় রাবি কর্তৃপক্ষের মামলা, গ্রেপ্তার ১
  • সিরাজগঞ্জে বাউলদের অনুষ্ঠানে হামলা, আহত ৯
  • স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০
  • বুধবারই নান্টু প্রথম তার কলেজ অধ্যক্ষ সাহেবের মুখ দেখেছেন
  • গোদাগাড়ী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেলে
  • বিএনপি সভাপতি কারাগারে, শনিবার বগুড়ায় অর্ধ দিবস হরতাল
  • ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যাঃ নিখোঁজ মাদরাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার !