রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদা ভাঙবেও না, মচকাবেও না

বিএনপি চেয়ারপারসান বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যতই মামলা দেয়া হোক না কেন তিনি ভাঙবেনও না, মচকাবেনও না বলে মন্তব্য করেছেন দলটির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেছেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তাতে রাষ্ট্রদ্রোহের কিছু নেই। তার বিরুদ্ধে সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন একটি মামলা দেয়া হয়েছে।’ বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে সরানোর জন্যই এসব মামলা বলে মনে করেন তিনি।

বুধবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নামের এক সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। ‘মানববন্ধন করলেই এ অবৈধ সরকার মামলা প্রত্যাহার করবে না’ বলে মত দেন তিনি।

তিন বলেন, ‘তারা (সরকার) সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এদের সংসদ, নির্বাচন, কার্যকলাপ সবকিছুই অবৈধ। এদের কোনো ভিত্তি নেই।’

খালেদা জিয়াকে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে শুধু তাকে (খালেদা) অপমানিত করা হয়নি, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ লক্ষ-কোটি জনতাকে অপমান করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি কাজী রকিবুল ইসলাম রিপন, বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতউল্লাহ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) হানিফ, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মো. আনোয়ার।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী