মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আত্মগোপন থেকে বের হচ্ছে বিএনপি নেতারা

দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল উপলক্ষ্যে আত্মগোপন থেকে বের হচ্ছে বিএনপির অধিকাংশ নেতারা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ও বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয় এখন নেতাকর্মীদের পদচারণায় মুখরিত।

প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দলের নীতি নির্ধারকদের সঙ্গে দেখা করছেন নেতাকর্মীরা। দলীয় অফিস ছাড়াও সিনিয়র নেতাদের ব্যক্তিগত অফিস ও বাসায় গিয়ে দেখা করছেন অনেকে। দলে একটু জায়গা পাওয়ার জন্যই আত্মগোপনে থাকা নেতাকর্মীরা এখন দৌড়ঝাঁপ শুরু করেছেন।

নয়াপল্টন ও গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, দলের কাউন্সিল উপলক্ষ্যে এই কার্যালয় দুটিতে নেতাকর্মীদের আনাগোনা বাড়ছে। এখন দলের অনেক সিনিয়র নেতারও এখানে নিয়মিত আসেন।

সুত্রটি আরও জানায়, বিগত দিনে গুলশান কার্যালয়ে কিছু নেতাদের আসা-যাওয়া থাকলেও নয়াপল্টনে নেতাকর্মীদের তেমন কোন যাতায়াত ছিল না। তবে এখন নয়াপল্টন কার্যালয় নেতাকর্মীদের আনাগোনায় প্রান ফিরে পেয়েছে।

দীর্ঘদিন পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসা বিএনপির এক নেতার সঙ্গে আলাপকালে তিনি এ প্রতিবেদককে বলেন, রাজনীতি করি। দলীয় কার্যালয় তো আসতেই হবে। তবে এই সরকারের মিথ্যা মামলার কারণে এখনে আসতে চাইলেও আসতে পারিনি। বর্তমানে সরকার ধরপাকড় কমিয়েছে। এছাড়াও শীঘ্রই দলের কমিটি ঘোষণা হচ্ছে। এ জন্য আসতেই হচ্ছে। তাও বেশ ভয়ের মধ্যে রয়েছি কখন আবার সরকারের পেটোয়া বাহিনী (পুলিশ) ধরে নিয়ে গুম করে দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক সিনয়ির নেতা বলেন, দলের বিগত দিনের আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিল না। সেই সব নেতাকর্মীরাই এখন পদ-পদবির জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে। তবে যারা দলের সুখে-দু:খে পাশে ছিল। তাদের দৌড়ঝাঁপ করতে হবে না। তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে।

তিনি আরও বলেন, সুবিদাবাধী নেতারা যতই দৌড়ঝাঁপ করুক না কেন কোন লাভ হবে না। বিএনপিতে আর কোন সুবিদাবাধীদের স্থান হবে না। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের হাতেই আগামী দিনের নেতৃত্ব তুলে দেয়া হবে। কারণ সামনে এই সরকারের সময়ে দলকে আরও কঠিন বাস্তাবতার মধ্যে দিয়ে যেতে হবে। তাই এবারের কাউন্সিলে সৎ, যোগ্য ও মাঠের রাজনীতির সঙ্গে জড়িত এমন নেতৃত্বই বেছে নেবে বিএনপি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, বিএনপির এ কাউন্সিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই এই কাউন্সিল থেকে যোগ্য নেতৃত্ব তুলে নিতে হবে। আমি মনে করি, বিগত দিনে যারা দলের জন্য কাজ করেছেন এবং যারা শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত তাদেরই পদ-পদবি পাওয়া উচিত।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী