`অপরাধী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অপরাধের সাথে পুলিশ, র্যাব, বিজিবিসহ যে জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় এনে বিচার করা হবে।
আজ বুধবার আক্কেলপুরে ফায়ার সার্ভিস ষ্টেশনের উদ্বোধনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আক্কেলপুর মুজিবর রহমান কলেজ মাঠে বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাষ্টারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম.পি, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এসএম সোলায়মান আলী সহ জেলা ও উপজেলার পর্যায়ের আওয়ামীলীগ নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর।
জনসভাপূর্ব স্বরাষ্ট্রমন্ত্রী নবনির্মিত আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী অঞ্চলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক মো. নুরুল ইসলাম, বৃহত্তর বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক মো. ইউনুস আলী ও জয়পুরহাটের উপ সহকারী পরিচালক শ্রী মনোরঞ্জন সরকার।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













