২ হাজার লিটার পর্যন্ত পেট্রোলিয়াম মজুদের সুযোগ


পেট্রোলিয়াম এবং অন্যান্য দাহ্য পদার্থ আমদানি, পরিবহন, মজুদ, উৎপাদন, শোধন, মিশ্রণ এবং বিতরণ সম্পর্কিত বিধানের প্রস্তাব করে পেট্রোলিয়াম বিল ২০১৬ উত্থাপন করা হয়েছে। আজ বুধবার সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি উত্থাপন করেন।
এই বিলটি উত্থাপনের সঙ্গে সঙ্গে বিলে পেট্রোলিয়াম আইন, ১৯৩৪ রহিত করার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছে বাসস। বিলে বলা হয়, বর্তমানে চালু অন্য কোনো আইনের চেয়ে এই আইনের বিধান প্রাধান্য পাবে।
বিলে লাইসেন্স ও তাতে লেখা শর্ত ছাড়া পেট্রোলিয়াম আমদানি, পরিবহন, মজুদ ও বিতরণ করতে পারবে না বলে বিধানের প্রস্তাব করা হয়েছে। তবে দুই হাজার লিটার বা তার কম পরিমাণ পেট্রোলিয়াম মজুদ, পরিবহন করতে শর্তসাপেক্ষে লাইসেন্সের প্রয়োজন হবে না। এছাড়া স্থির ইঞ্জিনে ব্যবহারের ক্ষেত্রে লাইসেন্স দরকার হবে না।
বিলে লাইসেন্স গ্রহণ, প্রদান, পেট্রোলিয়াম পরীক্ষা, সরঞ্জামের সনদপত্র দেওয়া, পরীক্ষণ কর্মকর্তা, পরীক্ষণের ধরন, পরীক্ষণের সনদ, পুনঃপরীক্ষণের অধিকারসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিলে বিধান লঙ্ঘন করলে অপরাধের তদন্ত ও শাস্তির বিধানের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া বিলে পেট্রোলিয়ামজনিত দুর্ঘটনা, এর প্রতিবেদন ও অপরাধের বিচারসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিলটি উত্থাপনের পর পরীক্ষা-নিরীক্ষা করে ৩০ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













