বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

লালন-পালনের নামে নবজাতক বিক্রি

লালন-পালনের নামে নবজাতক বিক্রি করা হচ্ছে সালমা বেগমের পেশা। নানা ফন্দিফিকির করে লালন-পালন করার কথা বলে তিনি নবজাতক নিয়ে থাকেন। এভাবেই তিনি সাত থেকে আট নবজাতক বিক্রি করেছেন। বিনিময়ে হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা।

একই কৌশলে সালমা বেগম রাজধানীর বাড্ডা এলাকার জনৈকা মীনা বেগমের দুই দিন বয়সী নবজাতক সন্তানকে মাতৃস্নেহে লালন-পালনের কথা বলে গ্রহণ করেন। আর সে সন্তানটিও এক লাখ টাকায় বিক্রি করছিলেন। কিন্তু শেষমেষ র‌্যাবের হাতে তাকে ধরা পড়তে হয়েছে। র‌্যাব নবজাতককে উদ্ধারের পর তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে।

র‌্যাব জানায়, শুক্রবার বিকালে রাজধানীর শান্তিবাগের ১৩৭ নম্বরের ‘মাশাল্লা ম্যানশন’ নামে একটি ভবনের দ্বিতীয় তলা থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। এ সময় সেখানে সালমাসহ চারজনকে আটক করা হয়।

আটক অন্যরা হলেন- সালমার স্বামী সাইফুল ইসলাম, চক্রের সদস্য গৃহকর্মী আনেয়ারা এবং গাড়িচালক বাবু।

র‌্যাব বলছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি প্রতারণা ও চুরিসহ বিভিন্নভাবে নবজাতক নিয়ে মোটা অংকের টাকায় বিক্রি করে আসছিল।

র‌্যাব-৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. কামরান কবির জানান, সালমা নিজেকে বন্ধা বলে জানিয়ে বাড্ডার মীনা বেগম নামে এক নারীর ওই সন্তানকে লালন-পালনের কথা বলে নিয়ে আসেন। মা হিসেবে নিজের ছেলের মতো লালন-পালনের কথা বলে দুই দিনের ওই নবজাতককে নিয়ে আসেন। এরপর শান্তিবাগে এক ব্যক্তির কাছে ওই নবজাতককে এক লাখ টাকায় বিক্রি করছিলেন সালমা ও তার স্বামীসহ চক্রের সদস্যরা।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সালমাসহ চারজনকে আটক করা হয়। একই সঙ্গে সালমার হেফাজত থেকে মীনার দুই দিন বয়সী শিশুটিকে উদ্ধার করা হয়।

মেজর কামরান আরো জানান, সালমা নিজেকে একেক জায়গায় একেক পরিচয় দিয়ে থাকেন। ২০১৩ সাল থেকে তিনি এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত। শান্তিবাগের ওই বাড়িটিতে দুদিন বয়সের একটি ছেলে শিশুর জন্য একটি গ্রুপের কাছ থেকে সালমা এক লাখ টাকা নেন।

তবে এ ঘটনায় মীনাকে টাকা দিয়ে নবজাতকটি এনেছিলেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অন্য ঘটনাগুলো জানতে সালমাসহ আটকদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ