বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অ্যাটর্নি জেনারেলের সমালোচনা করলেন রিজভী

এবার অ্যাটর্নিজেনারেল মাহবুবে আলমের সমালোচনা করেছেন বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। অ্যাটর্নিজেনারেলের সমালোচনা করে তিনি বলেছেন, ‘অ্যাটর্নি জেনারেল তাকিয়ে থাকে বিচারপতিরা বিএনপি নেতাদের জামিন দিয়ে দেয় নাকি। বিএনপির কেন্দ্রীয় নেতাদেরকে কারাগারে রাখতে পারলে তিনি খুশি। তার কারনেই বিএনপি নেতারা জামিন পাচ্ছেননা।’

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুন্দরবন দিবন ২০১৬ উপলক্ষে ‘সুন্দরবন রক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে রিজভী বলেন, ‘জাতীয় স্বার্থকে নষ্ট করে শেখ হাসিনা ভারতের সাথে একের পর এক চুক্তি সম্পাদন করছেন। তিনি যা বলেন তার উল্টোটা করেন।’

প্রধানমন্ত্রী বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানদের ধমক দিতে পারলেও ভারতকে তিনি কিছুই বলতে পারেন না মন্তব্য করে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে যে কোনো চুক্তি করা মানে তাদের কাছে মাথা নত করে রাখা। ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করা মানেই রাষ্ট্রদ্রোহিতার শামিল।’

কাশিমবাজার কুঠিতে যারা ষড়যন্ত্র করেছিলেন তাদের চিহ্নিত করার দাবি জানিয়ে বিএনপির এ মহাসচিব বলেন, ‘এক-এগারোতে গ্রেফতারের জন্য আওমীলীগের অনেক মন্ত্রীরা পটভূমি তৈরি করার জন্য একটি পত্রিকার সম্পাদককে এবং আরও কিছু লোককে দায়ী করেছেন। আমি সরকারকে বলবো, কাশিমবাজার কুঠিতে যারা ষড়যন্ত্র করেছিলেন আপনারা তাদের চিহ্নিত করুন।’

সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. ড. মো. শাহজাহান, বিবিএসের চেয়ারম্যান ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী