শনিবার, জুন ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শেখ হাসিনার নামে হচ্ছে বার্ন ইনস্টিটিউট

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট ইনস্টিটিউটে রূপান্তর হচ্ছে। এর নাম হবে ‘শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।’ রাজধানীর চানখাঁরপুলে এ ইনস্টিটিউট হবে। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট আলাদাভাবে থাকবে।

আজ রবিবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা জানান। ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রতিষ্ঠাতা সামন্ত লাল সেনও এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এই ইনস্টিটিউট করব। বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে কিছু করতে গেলে বঙ্গবন্ধু ট্রাস্টের অনুমতি নিতে হয়। আমরা সেভাবেই অগ্রসর হচ্ছি। আশা করছি, আমরা সম্মতি পাব।”

মন্ত্রী জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কাছে চানখাঁরপুলে বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন জমিতে এ ইনস্টিটিউট নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই ইনস্টিটিউট প্রতিষ্ঠায় অর্থায়ন করছে ভারত সরকার। গত ২৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পটি অনুমোদন দেয়া হয়।

নাসিম বলেন, আপনারা জানেন গত দুই বছর রাজনৈতিক কর্মসূচির নামে বিভিন্ন যানবাহনে পেট্রলবোমা ছুড়ে মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। অনেকে অগ্নিদগ্ধ হয়ে দিনের পর দিন হাসপাতালে কাতরিয়েছেন। আগুনে পোড়া রোগীদের দেখতে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় ঘোষণা দিয়েছিলেন এই ইউনিটকে ইনস্টিটিউটে রূপান্তর করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এখানে আগুনে পোড়া রোগীদের উন্নত চিকিৎসা দেয়া হবে। এতে অগ্নিদগ্ধদের যন্ত্রণা অনেকাংশে লাঘব হবে বলে মনে করেন মন্ত্রী।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে