পটুয়াখালীতেও ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মামলা


ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানির অভিযোগে মামলা করা হয়েছে।
পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রবিবার সকালে মামলাটি করেন স্বেচ্ছাসেবক লীগ পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উজ্জল বোস।
আদালত মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম ১/১১ সময় ডিজিএফআই’র সরবরাহ তথ্য যাচাই-বাছাই না করে মিথ্যা সংবাদ প্রকাশ করেন।
প্রকাশিত ওই সংবাদে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ কোটি টাকার মানহানি হওয়ায় এ মামলা করা হয়।
বিচারক এস এম তারিক শামস শুনানি শেষে মামলা আমলে নিয়ে আসামি মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেন। ৫ এপ্রিল স্বশরীরে আসামিকে সংশ্লিষ্ট আদালতে হাজির হওয়ারও নির্দেশনা দিয়েছেন আদালত।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













