বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে পাকিস্তানের হস্তক্ষেপের প্রতিবাদ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ব্যর্থ পাকিস্তান তার জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ শুরু করেছে।

তিনি বলেন, পাকিস্তান একাত্তরের পরাজয়ের গ্লানি ভুলতে না পারায় মুক্তিযুদ্ধকালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে মায়াকান্না শুরু করছে। তারা বাংলাদেশি হাইকমিশনারকে তলব করেছে।

সোমবার বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

মহান মুক্তিযুদ্ধকালে সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে পাকিস্তানের হস্তক্ষেপের প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, পাকিস্তানের এ ধরনের ঘৃণ্য আচরণ কোন রাষ্ট্র মেনে নিতে পারে না। আর তাই হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাকিস্তানের এ ঘৃণ্য আচরণের প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এসেছে।

ঢাকা মহানগর ১৪ দলের সমন্নয়ক এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। মানববন্ধনে কেন্দ্রীয় ও নগর ১৪ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী