শনিবার, জুলাই ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

গাজীপুরের টঙ্গী বউবাজার এলাকায় যৌতুকের টাকা না পেয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বড় বোন শিউলি আক্তার বাদী হয়ে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার দিবাগত রাতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত ঝুমুর আক্তার (২৯) টঙ্গীর আরিচপুর এলাকার মুক্তার হোসেনের স্ত্রী। তারা টঙ্গীর বউবাজার এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। তাদের ১৩ বছরের একটি ছেলে রয়েছে। ঝুমুর বাগেরহাটের রামপাল থানার আতিয়ার মোল্লার মেয়ে।

নিহত ঝুমুরের বড় বোন শিউলি আক্তার জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঝুমুরের মোবাইল ফোন বন্ধ পেয়ে রাজধানীর রামপুরা থেকে টঙ্গীতে এসে তার বাসার দরজা খোলা পান তিনি। ডাকাডাকি করে কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরে ঢুকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন শিউলি।

তিনি আরও জানান, বিয়ের পর থেকে ২০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন মুক্তার হোসেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) জোবায়ের হোসেন জানান, খবর পেয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে মৃতদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার পর স্বামী মুক্তার হোসেন পালিয়ে যান।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি