‘উন্নয়নের স্বার্থে হরতালবিরোধী আইন করা দরকার’


দেশের উন্নয়নের স্বার্থে হরতালবিরোধী আইন করা দরকার বলে মনে করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
তিনি বলেছেন, হরতাল জনবিরোধী কর্মকাণ্ড, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে, তাই হরতালবিরোধী একটি আইন করা দরকার।
বুধবার রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
মুজিবুল হক চুন্নু বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে হরতাল বন্ধ করতে হবে। হরতাল বন্ধ করার জন্য আইন প্রয়োজন।
নিজ দল জাতীয় পার্টির অবস্থান সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, এদেশের মানুষের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমরা বিরোধী দলে থেকেও সরকারে যোগ দিয়েছি। বিরোধী দলে থেকে সরকারে যাওয়া যায় না, সংবিধানে এমন কোনো কথা নেই।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













