বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চুরির অপবাদে পরিকল্পিতভাবে যুবক হত্যার অভিযোগ

রাজশাহীর পবায় চুরির অপবাদে নির্মম নির্যাতন চালিয়ে হাসানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজন ও এলাকাবাসী। এ ঘটনায় নিহতের বাবা ২৫ জনকে আসামি করে মামলা করেছেন। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

নাড়ি ছেড়া ধনকে হারিয়ে বুকফাটা আর্তনাদ করছেন মা সমিরন বেগম। গত সোমবার রাতে রাজশাহীর পবা উপজেলার বাকশৈল গ্রামের একটি মুদি দোকানের তালা ভাঙ্গার অভিযোগে হাসানকে আটক করে স্থানীয়রা। তাকে তুলে দেয়া হয় গ্রাম পুলিশের হাতে। পরে একটি ক্লাবঘরে আটকে রেখে রাতভর নির্মম নির্যাতন চালানো হয়। মঙ্গলবার সকালে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ চুরির নামে হাসানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এক গ্রাম পুলিশ সদস্যও এমন দাবি করেছেন। এ ঘটনায় শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

এ ঘটনায় হাসানের বাবা বাদী হয়ে পবা থানায় অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে একটি মামলা করেন। নিহত হাসানের লাশ ময়না তদন্ত শেষে মঙ্গলবার রাতে দর্শনপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত