বিচার বিভাগ নিয়ে মন্তব্য
মির্জা ফখরুলের কাছে ব্যাখ্যা চাইলেন আদালত


বিচার বিভাগ নিয়ে ‘বিরূপ’ মন্তব্য করায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ব্যাখ্যা চেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী সোমবার এ বিষয়ে তাঁকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ আজ বৃহস্পতিবার সকালে এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আসামিপক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।
সম্প্রতি সিলেটে গিয়ে বিচার বিভাগ সম্পর্কে মির্জা ফখরুল বিরূপ মন্তব্য করেছেন বলে আদালত আদেশে বলেন।
বিস্তারিত আসছে…
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













