বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘গণতন্ত্র সংবিধানে আছে, বাস্তবে নাই’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্ অভিযোগ করে বলেছেন, ‘সংবিধানে গণতন্ত্র আছে কিন্তু বাস্তবে তা নাই। আর সরকারের মন্ত্রীরাই বলছে, আগে উন্নয়ন তারপর গণতন্ত্র। কিন্তু দেশের জনগণের ভাগ্যের কোনও উন্নয়ন হয়নি। হয়েছে আওয়ামী লীগের।

সোমবার দুাপুরে জাতীয় প্রেসক্লাবে ধানের শীষ সমর্থক গোষ্ঠি আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব অভিযোগ করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মির্জা আব্বাসের মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

হান্নান শাহ বলেন, ‘সরকার ক্ষমতায় টিকে থাকতে বিরোধীদের ওপর নির্যাতন করছে। ক্ষমতাসীনরা আইন মানে না। তাই আইনের মাধ্যমে আমরা মুক্তি পাবো সে কথাও বিশ্বাস করি না।’

তিনি বলেন, ‘সরকারের বেশ কজন উকিল আছেন। তাদের আমি আইনজীবী বলবো না। তারা ভালো উকিল কারণ তারা মিথ্যা মামলা সাজাতে ও লিখতে বেশ ভালো জানেন।’

আওয়াম লীগ সরকার বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের নামে ৫০ হাজার মামলা দিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।

সংগঠনের সভাপতি আকবর হোসেইন ভূইয়া নান্টুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ড. শাহাদাত হোসেন, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী