ঝড়ে প্রাচীরচাপায় দুই বোনের মৃত্যু


নরসিংদীতে ফাগ্লুনের ঝড়ে ঘরের প্রাচীরে ভেঙে চাপা পড়ে দুই বোন চুমকি আক্তার (৪) ও বীথি আক্তারের (৬) মৃত্যু হয়েছে। নিহত শিশুরা সদর উপজেলার মাধবদী পৌর এলাকার নওয়ারপাড়ার আব্দুল হালিমের মেয়ে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে ফাগ্লুনের ঝড় শুরু হলে নওয়ারপাড়া মহল্লার হালিম মিয়ার টিনসেট বাড়ির চাল ও প্রাচীর ভেঙে পড়ে যায়।
এ সময় হালিম মিয়ার দুই শিশু চুমকি ও বীথি ঘরের ভেতর থাকায় তাদের উপরে প্রাচীর ও টিনের চাল পড়ায় তারা মারা যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এসে প্রাচীরের নিচ থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













