কৃষককে কারো কাছে হাত পাততে হবে না : এলজিআরডিমন্ত্রী


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পাটের সুদিন ফিরছে। এখন আর কৃষককে কারো কাছে হাত পাততে হবে না। আজ শুক্রবার দুপুরে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে জেলার নির্বাচিত পাটচাষি সমাবেশ ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এলজিআরডিমন্ত্রী আরো বলেন, আমরা গোলা ভরা ধান পাব। কারো কাছে আর হাত পেতে থাকতে হবে না।
এ ছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, পাট পরিবেশ বান্ধব। প্লাস্টিক ও পলিথিন বাংলাদেশ তথা বিশ্বকে ধ্বংস করে দিচ্ছে। তিনি বলেন, পাটবীজ সংরক্ষণের জন্য ফরিদপুর ও ময়মনসিংহ অঞ্চলে প্রকল্প নেওয়া হচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আবু নাঈম মো. ছবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোয়াজ্জেম হুসাইন, ফরিদপুরের পুলিশ সুপার মো. জামিল হাসান, ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর মিয়া, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান নেভীসহ পাটচাষিরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













