লোহাগড়ায় বাল্যবিয়ের হাত থেকে মুক্তি পেল কিশোরী
নড়াইলের লোহাগড়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে বন্ধ হয়ে গেছে। এতে বাল্যবিয়ের হাত থেকে মুক্তি পেয়েছে এক মাদ্রাসা ছাত্রী। এ ঘটনায় জামাই ও মেয়ের বাবাকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের তৈলক্ষ্যপাড়ার আজিজার মল্লিকের মেয়েও স্থানীয় আলিয়া মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী শাহানারা খানমের (১৪) সঙ্গে নড়াইল সদর উপজেলার ধোন্দা গ্রামের শাহীদুর রহমানের ছেলে মামুনুর রহমান সুমনের (২৩) আজ শুক্রবার বিয়ের দিন ধার্য হয়। বাল্যবিয়ের খবর পেয়ে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে ভেঙে দেন। বাল্যবিয়ের দায়ে জামাই মামুনুর রহমান সুমন ও শ্বশুর আজিজার মল্লিককে সাত দিনের কারাদণ্ডের রায় দেন।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বাল্যবিয়ের ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ আছি, ভবিষ্যতে লোহাগড়া উপজেলা বাল্যবিয়ে থেকে মুক্ত করতে আমাদের এখন থেকেই পদক্ষেপ নিতে হবে।”
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন













