সোমবার, জুন ৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সানির ঠোঁটে ধোনির হুইসেল!

আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে লিগ থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে এ দলটিকে। এদিকে চেন্নাই সুপার কিংসের হয়ে অনেকবারই দলের থিম সং ‘হুইসেল পোড়ু’ তে হুইসেল বাজিয়েছেন ধোনি। দল নেই তাই হুইসেলও বন্ধ থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু ধোনির ঠোঁটে না বাজলেও এবার সেই হুইসেল বাজাবেন সানি লিওন।

জানা গেছে, ধোনির চেন্নাই সুপার কিংসের থিম সংটি ব্যবহার করবেন সানি লিওন। একতা কাপুরের বক্স ক্রিকেট লিগে দল নিয়েছেন সানি লিওন। তার দলের নাম চেন্নাই সোয়েগার। যেহেতু নামের সঙ্গে চেন্নাই আছে তাই দলের প্রচারণার জন্য ‘হুইসেল পোড়ু’ ব্যবহার করবেন সানি।

এ সম্পর্কে সানি লিওন বলেন, ‘হুইসেল সব সময়ই আমাদের দলের সঙ্গে সম্পৃক্ত একটি বিষয়। এবার দল যতবার চার এবং ছক্কা মারবে এবং উইকেট নিবে ততবারই হুইসেল বাজানো হবে।’

এ সম্পর্কে সানির ঘনিষ্ঠ একজন বলেন, ‘হুইসেল পোড়ু ট্র্যাডিশনটি সানির চেন্নাই সোয়েগারের মাধ্যমে চলতে থাকবে। খেলা দেখতে আসা দর্শকদের মধ্যে বাঁশি বিতরণ করবেন সানি। এছাড়া মাঝে মধ্যে তিনিও বাঁশি বাজাবেন।’

সূত্রটি আরো বলেন, ‘হুইসেল চেন্নাই সুপার কিংসের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। যেহেতু সানির দলের নাম চেন্নাই সোয়েগার তাই তিনি চান এই ঐতিহ্যটি ধরে রাখতে। চেন্নাই সুপার কিংসের দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছে। এ সময় তারা তাদের অ্যানথেম ব্যবহার করতে পারবে না কিন্তু হুইসেল চলতেই থাকবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত