সোমবার, জুন ৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নতুন ছবির কাজ শুরু করছেন সঞ্জয়

জেলজীবন শেষ হয়েছে সঞ্জয় দত্তের। ভারতের মিডিয়াপাড়া এ নিয়ে ভীষণ ব্যস্ত ছিল গত কয়েক দিন। তবে সঞ্জয় দত্ত ব্যস্ত তাঁর নতুন ছবির কাজ নিয়ে।

জেলফেরত সঞ্জয়ের প্রথম ছবিটি হবে অ্যাকশনধর্মী। এখনো নাম চূড়ান্ত না হওয়া ছবিটি পরিচালনা করবেন ‘ব্যাং ব্যাং’ ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

এ বিষয়ে বার্তা সংস্থা পিটিআইকে সিদ্ধার্থ বলেন, ‘আমরা খুব শিগগির নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছি। এটা একটা অ্যাকশন ছবি হবে। থ্রিলারের সব উপাদানই থাকবে ছবিটিতে। খুব তাড়াতাড়ি ছবিটির শুটিং শুরু হবে।’

বরাবরই অ্যাকশন ছবিতে সাফল্য পেয়েছেন সঞ্জয় দত্ত। সেটা নায়ক কিংবা খলনায়ক উভয় চরিত্রেই।

৫৬ বছর বয়সী সঞ্জয়ের হাতে আরো বেশ কিছু ছবি রয়েছে। এসব ছবির মধ্যে উমেশ শুক্লার নাম চূড়ান্ত না হওয়া একটি ছবি রয়েছে। আরো আছে ইন্দ্র কুমারের ‘ধামাল’ সিরিজের নতুন ছবি এবং রাজকুমার হিরানি পরিচালিত ‘মুন্নাভাই’ সিরিজের তৃতীয় ছবি।

সব মিলিয়ে সঞ্জয় দত্ত আবারো বলিউডে ঝড় তুলবেন বলেই আশা করছেন তাঁর ভক্তরা।

১৯৯৩ সালে মুম্বাই বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল সঞ্জয়ের বিরুদ্ধে। সে সময়ে তাঁর বাড়ি থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়ার পর অবৈধ অস্ত্র রাখার দায়েই ৪২ মাস জেল খাটতে হয়েছে সঞ্জয়কে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত