রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যুবলীগ নেতার লাশ উদ্ধার

মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দী বাজারের একটি পুকুর থেকে স্থানীয় যুবলীগ লীগ নেতা শুকুর আলীর (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শুকুর আলী বামন্দী-নিশিপুর গ্রামের দাউদ হোসেনের ছেলে। তিনি বামন্দী ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মোক্তার হোসেন জানান, ভোরে মসজিদ থেকে নামাজ পড়ে স্থানীয় কয়েকজন মুসল্লি বামন্দী গো-হাট সংলগ্ন সরকারি পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় শুকুরের লাশ দেখতে পান। পরে তারা লাশ টেনে উপরে তোলেন। মাথার পেছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত শুকুরের পরিবার থেকে জানা গেছে, গত রাত ৯টার দিকে তিনি বাড়ি থেকে বামন্দী বাজারে যায়। পরে রাতে ফিরে আসেনি। পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা পরিবারের। তবে ওই পুকুর পাড়েই নাকি অন্য কোথাও হত্যা করা হয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। প্রাথমিক তদন্ত ও লাশের ময়নাতদন্ত শেষে হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।

তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বলে জানায় ওসি মোক্তার হোসেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে