আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
ফরিদপুরের সালথায় গতকাল শুক্রবার রাতে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ২০টি বাড়িতে হামলাও হয়। পরে পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানান, বেশ কয়েক দিন আগে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম মোল্লার পক্ষের কিছু লোকজন একই ওয়ার্ডের বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের পক্ষে যোগ দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জের ধরে গতকাল রাতে উভয় পক্ষে সংঘর্ষ হয়।
রাত সাড়ে ৯টা থেকে রাত দুইটা পর্যন্ত এ সংঘর্ষ চলে। সংঘর্ষের সময় উভয় পক্ষের ২০ বাড়িতে হামলা ও পাল্টা হামলা চালানো হয়। তখন পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
আহতদের মধ্যে দুজনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইব্রাহিম মোল্লা ও জাকির হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে দুজনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ শনিবার বিকেল পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













