শনিবার, জুন ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নারায়ণগঞ্জে সাত খুন মামলার সাক্ষ্য গ্রহণ চলছে

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের দুটি মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার বেলা পৌনে ১১টায় জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

এ মুহূর্তে সাত হত্যায় ডা. বিজয় কুমার পালের দায়ের করা মামলার শুনানি চলছে। এর পর সেলিনা ইসলাম বিউটির মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। দুই বাদী ও ২৩ আসামি আদালতে উপস্থিত আছেন।

এর আগে গত বৃহস্পতিবার মামলার অন্যতম প্রধান আসামি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ আদালতে অনুপস্থিত থাকায় আদালত সাক্ষ্য গ্রহণ করেননি।

সকাল ৯টায় তারেক সাঈদ ও তাঁর সহযোগী চার্চিলকে কেন্দ্রীয় কারাগার থেকে এবং পৌনে ১০টায় প্রধান আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কাউন্সিলর নূর হোসেন, র‍্যাব-১১-এর সাবেক কমান্ডার এম এম রানা ও আরিফ হোসেনকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে নেওয়া হয়। অন্যদের আনা হয় নারায়ণগঞ্জ কারাগার থেকে।

সাত খুন মামলায় ১২ আসামি এখনো পলাতক। তাঁদের অধিকাংশই র‍্যাবের সদস্য।

আদালত চত্বরে এদিন কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। ঘটনার পর ৩০ এপ্রিল ছয়জনের এবং ১ মে আরো একজনের লাশ শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

  • ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে